
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার উদ্যোগে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সম্প্রতি উপজেলা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে উপেশ সূত্রধরকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দীনেশ দেবনাথ, মাখন শুক্লবৈদ্য, গনই দেবনাথ ও শ্যামল মালাকার।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন যুতিশ দেব, মন্টু পাল, প্রমুদ মালাকার ও চঞ্চল রুদ্র পাল।
উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন আয়োজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ আহ্বায়ক কমিটির মাধ্যমে সিংচাপইড় ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সাংগঠনিক ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের ক্ষেত্রে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়।