
ছাতকের সংবাদ ডেক্স :
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৭৫ বছর বয়সী আলতাব আলী নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী দত্তপুর গ্রামের আশিক আলী লন্ডনীর বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, বাসা থেকে বের হয়ে সড়কে যাওয়ার পর আলতাব আলী আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ আলতাব আলী বিশ্বনাথ উপজেলার তেঘরী নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আজমান আলী। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল গোলাপি রঙের ফতুয়া।
কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে অথবা কোথাও দেখে থাকলে পরিবারের পক্ষ থেকে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭১৫৫১৯১৭১
একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধের সন্ধানে পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন। তাঁর সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করারও অনুরোধ জানানো হয়েছে।