
ছাতকের সংবাদ ডেক্স
চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সম্মানিত উপদেষ্টা জনাব জমির আলী পরিবারসহ পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার উদ্দেশে রওনা হয়েছেন।
তাঁর এই পবিত্র সফর উপলক্ষে চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী শুভেচ্ছা ও আন্তরিক দোয়া জানিয়েছেন। তারা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, যেন তিনি জমির আলী ও তাঁর পরিবারের উমরাহ কবুল করেন, সফরকে নিরাপদ, সহজ ও বরকতময় করেন এবং সুস্থ ও নিরাপদে দেশে ফিরিয়ে আনেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জমির আলী দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। তাঁর এই পবিত্র সফর সফল ও কল্যাণময় হোক—এ কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।