
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৫ জন ও ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৭ আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) ছাতক থানার পৃথক মামলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ছাতক থানার মামলা নং-৩৮(৮)২০২৬-এর আসামি কবিরুল হাসান আঙ্গুর ওরফে করিবুল (৫২) এবং আলী রাজ (৩৪)। তারা উভয়ে মৃত মোশাহিদ আলীর ছেলে এবং ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ এলাকার বাসিন্দা।
ছাতক থানার মামলা নং-৩৭(৮)২০২৬-এর আসামি মো. আব্দুল মোতালেব (২০), পিতা-মৃত আব্দুল কাইয়ুম এবং মো. শিবলু মিয়া (১৯), পিতা-মো. আনোয়ার মিয়া। তাদের উভয়ের বাড়ি চরেরবন্দ, ৮ নম্বর ওয়ার্ড, ছাতক পৌরসভা।
ছাতক থানার মামলা নং-১৬(৮)২০২৬-এর আসামি জয়নাল আবেদীন (৪৬), পিতা-মনছব আলী, সাং-জাতুয়া, থানা-ছাতক, সুনামগঞ্জ।
এছাড়া জিআর-৫২/২৬ (ছাতক) মামলার আসামি মো. জামিরুল হক (২৫), পিতা-মৃত আমির হোসেন, সাং-চরেরবন্দ, ছাতক এবং জিআর-২৮২/২৩ (ছাতক) মামলার আসামি আকবর আলী (২৫), পিতা-মৃত ছমির আলী, সাং-মুক্তরপুর, ছাতক, বর্তমানে কানিশাইল (১নং গলি, সজিব মিয়ার কলোনি), থানা-কোতোয়ালি, সিলেট—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৭ আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।