
ছাতকের সংবাদ ডেস্কঃ
সুনামগঞ্জের ছাতকের এটাকিং মিডফিল্ডার হাসাইন আহমেদ তালুকদারের শুভ জন্মদিন উপলক্ষে মানিক রওশন ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ছাতক পেপার মিল প্র্যাকটিস গ্রাউন্ডে একাডেমির শিক্ষার্থীদের উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মানিক রওশন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং যুক্তরাজ্য প্রবাসী মুহাম্মদ আলমগীর হোসেনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ফখরুল ইসলাম জেনিস, একাডেমির কোচ ও সুনামগঞ্জ জেলা ফুটবল দলের খেলোয়াড় আশিকুল এবং একাডেমির কোষাধ্যক্ষ আবু সাঈদ মিয়া।
এ ছাড়া একাডেমির শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় হাসাইন আহমেদ তালুকদারকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।