শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার দেখা

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাঁপাশা মিলন বাজারে দুই ছাত্রদের মারামারি ঘটনাটি সালিশে নিস্পত্তির বিষয়টি মেনে নিতে না পেরেই পূর্ববিরোধেরে জেরে টংগর গ্রামের ইসমাইল হোসেনের নেতৃত্বে তার লোকজন আগ্নেয়ান্ত্র বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে পাশবর্তী তারাপাশা গ্রামের আব্দুল তাহিত মিয়ার তারাঁপাশা মিলনবাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘটে। এ সময় ইসমাইল মিয়া ও তার লোকজন আগ্নেয়ান্ত্র দিয়ে ৪ রাউন্ড গুলি বর্ষণ করেন এবং লৃটপাঠ চালিয়ে দেড়লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছেন বলে দোকান মালিক জানান।

সোমবার সকাল ১১টায় টংগর গ্রামের ইসমাইল মিয়ার নেতৃত্বে তার লোকজন আগ্নেয়ান্ত্র ও দেশীয় দাড়াঁলো অস্ত্র নিয়ে তারাঁপাশা মিলন বাজারে আব্দুল তাহিত মিয়ার দোকানে হামলা ভাংচুর ও লুটপাঠ চালায়,এতে প্রায় দুইলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং বন্দুকের গুলি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,তারাঁপাশা গ্রামের পায় একমাস পূর্বে তারাঁপাশা গ্রামের সাদির মিয়ার ছেলে আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাইফ মিয়ার সাথে টংগর গ্রামের ইব্রাহিমের ছেলে একই স্কুলের ছাত্রের পূর্ববিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ইব্রাহিম,তার ছেলে ও স্বজনরা মিলে দশম শ্রেণীর শিক্ষাথী সাইফ মিয়াকে স্কুলের ভেতরে ব্যাপক মারধোর করে রক্তাক্ত করেন। এই ঘটনার কয়েকদিন পর সাত গ্রামের মানুষের উপস্থিতিতে সালিশ বৈঠক বসলেও টংগর গ্রামের প্রতিপক্ষ হামলাকারী ইসমাইল ও তার লোকজন সালিশ না মেনে চলে যান। তারপরেও সালিশ বৈঠকে সাত গ্রামের মানুষজন বিষয়টি তাহিত মিয়ার মাধ্যমে নিস্পত্তি করে দেন বলে জানান হামলার শিকার আব্দুল তাহিত মিয়া। এই ঘটনার জেরেই সোমবার সকালে হামলাকারী ইসমাইল খানের লোকজন দুনালা বন্দুক ও দেশীয় দাড়াঁলো অস্ত্র নিয়ে আব্দুল তাহিত মিয়ার ব্যবস্থা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা,ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে তাৎক্ষনিক আহতদের খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে হামলাকারী ইসমাইল জানান,তিনি নিজেকে অসুস্থ দাবি করে বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
28 September 2026

সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ

https://chhatakersangbad.com/