শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার দেখা
Oplus_131072

সমবায়ীদের অংশগ্রহণে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছাতকের সংবাদ ডেক্স :
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সমবায়ীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, ছাতকের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোয়ালগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সাকির মিয়া। পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রজত কান্তি দাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসীন। তিনি সমবায় আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সমবায় সমিতিগুলোর কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করতে সমবায়ীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় বক্তব্য দেন লাফার্জ ভিটাবাড়ী পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক হোসেন আহমদ, তেলিহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নিজাম উদ্দিন, ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক দেলোয়ার হোসেন এবং ছাতক উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম।

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিলন মিয়া। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা। সমবায় সমিতিগুলোকে শুধু নিজেদের স্বার্থে নয়, বরং নিজ নিজ এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমবায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা আরও জোরদার করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
08 November 2026

ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

https://chhatakersangbad.com/