শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেস্ক :
সুনামগঞ্জের ছাতকে মোঘল ফতেহ মামন্দ স্মৃতি পরিষদ আয়োজিত মিনি নাইট ফুটবল লীগ–২০২৬ (সিজন-১)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টায় ফিরোজ মিয়া সংলগ্ন রোডের চরেরবন্দ বড়বাড়ি মাঠে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাহাত অ্যান্ড শুভ এফসি। রানার্সআপ হয়েছে চরেরবন্দ বড়বাড়ি ব্লাক ডায়মন্ড।

ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাভেল। আর পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন মুসতাক।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ পাঁচ হাজার টাকা মূল্যের একটি খাসি এবং রানার্সআপ দলকে ট্রফিসহ নগদ তিন হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া প্রতি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার জন্য ক্রেস্ট ও নগদ ৫০০ টাকা পুরস্কারের ব্যবস্থা ছিল।

মোঘল ফতেহ মামন্দ স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলী আলম এবং চরবন্দ শাহজালাল (রহ.) দারুল কিরাত হাফিজিয়া মাদ্রাসার সভাপতি শাহীন আহমেদ শাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ওয়াশিদ আলম, ওয়াহিদ আলম ও আহসানুল হক সুমন। এ ছাড়া শাহ আলম, কাসেম আলী, ফয়হুল আহমদ সুমন, মানিক মিয়া, আকিকুল ইসলাম, জহির উদ্দিন দিনান, জাহাঙ্গীর আলম রুবেল, সাহিদুল ইসলাম ফরিদ, মামুন আহমেদ ও সাকিব মাহমুদ তালুকদার উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের প্রথম পুরস্কারের সৌজন্যে ছিলেন যুবসমাজের সেবক ও ক্রীড়া উদ্যোক্তা রবিউল আলম রাজ্জাক মিয়া। দ্বিতীয় পুরস্কারের সৌজন্যে ছিলেন স্পেনপ্রবাসী শামীম আহমেদ। এ ছাড়া প্রতি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের সৌজন্যে ছিলেন বদিউল আলম ছালেক।

টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম, জাহেদ আলম, ফরহাদ আলম, সাকিব আল হাসান শুভ ও তৌসিফ প্রতিম।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
07 November 2026

ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

https://chhatakersangbad.com/