শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

গ্রামপুলিশদের মাঝে ৯৪ বাইসাইকেল ও ১০৪ জনের জন্য পোশাক বিতরণ

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
ছাতকে গ্রামপুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি ও কাজের সুবিধার্থে বাইসাইকেল, পোশাক এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫,ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

গ্রামপুলিশগণ গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা,স্থানীয় প্রশাসনকে সহযোগিতা,বিভিন্ন সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সুবিধার্থে প্রয়োজনীয় সরঞ্জাম ও পোশাক তাঁদের কাজের পরিবেশ উন্নত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে বলে জানান,ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন ।

নারী- পুরুষ গ্রামপুলিশদের মাঝে ৯৪ টি বাইসাইকেল ও জুতা- মোজা সহ পোশাক বিতরণ করা হয়েছে ১০৪ জন সদস্যের মধ্যে ।সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বাইসাইকেল, পোশাক সহ আনুসাঙ্গিক সরঞ্জাম আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেছেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান,নজরুল ইসলাম,উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ,পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিনসহ পরিষদের কর্মকর্তা- কর্মচারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক,উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
30 October 2026

গ্রামপুলিশদের মাঝে ৯৪ বাইসাইকেল ও ১০৪ জনের জন্য পোশাক বিতরণ

https://chhatakersangbad.com/