শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতকে পুলিশের অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ এবং ওয়ারেন্টভুক্ত মামলায় আরও ২ জন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১১২ বার দেখা

মদ পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের পৃথক অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ দুইজন এবং ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার চারজনকে ৬ নভেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের ইসলামপুর গ্রামে আজম আলীর বাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করেন।

এ সময় স্থানীয় জনতার হাতে আটক থাকা দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুমারদান গ্রামের রুয়েল নুর ও সোনারা বেগমের ছেলে সোহেল মিয়া (২৫) ও জুয়েল মিয়া (২০)।

পুলিশ তাদের হেফাজত থেকে ২০ বোতল AC BLACK PURE GRAIN DELUXE WHISKY (৩৭৫ মিলি) এবং ১ বোতল ICE VODKA (৩৭৫ মিলি) উদ্ধার করে। উদ্ধার করা ২১ বোতল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মদ পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন সাদা-কালোসহ বিভিন্ন রঙের একটি DISCOVER মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে ছাতক থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৯, তারিখ ০৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৩৮/৪১ ধারায় রুজু করা হয়েছে।

অন্যদিকে, একই দিন ছাতক থানা পুলিশের পৃথক অভিযান পরিচালনা করেন এএসআই শওকত আলী, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই ফিরোজ হাসানসহ সঙ্গীয় ফোর্স। এ সময় দুটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতক উপজেলার চরমহল্লা বাজার ডাকঘরের রুক্কা গ্রামের আশু মিয়ার ছেলে মোহাম্মদ জালাল আহমদ (৩৫), যিনি সিআর-২৮৭/২৬ (ছাতক) মামলার আসামি এবং একই উপজেলার চাইরচিরা গ্রামের লালন শাহর ছেলে মোঃ জুবায়ের আহমদ (২৩), যিনি জিআর-২৭৫/২৬ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

ছাতক থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চার আসামিকে ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
06 November 2026

ছাতকে পুলিশের অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ এবং ওয়ারেন্টভুক্ত মামলায় আরও ২ জন গ্রেফতার

https://chhatakersangbad.com/