শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য ও জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ছাতক উপজেলার ১১নং গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের হাজী আব্দুল মনিরের ছেলে আবু বক্কর রাজা মিয়া (৫০) এবং একই উপজেলার চরেরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৪)। স্থানীয়ভাবে তিনি ‘গাজা বাবুল’ নামে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত, এসআই আব্দুল জলিল, এসআই ভক্ত চন্দ্র দত্ত ও এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ছাতক থানার মামলা নং-১৬, তারিখ ৯ আগস্ট ২০২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি আবু বক্কর রাজা মিয়াকে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারায় মামলা রয়েছে।

অন্যদিকে, জিআর-২৪৭/২৬ (ছাতক) মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বাবুল মিয়াকে একই রাতে আনুমানিক ১২টা ৩০ মিনিটে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
16 November 2026

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২

https://chhatakersangbad.com/