শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতকে বাছির আহমদের সমর্থনে কালারুকায় নির্বাচনী মতবিনিময় সভা

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা বাছির আহমদের সমর্থনে ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রবীণ মুরব্বি ও যুক্তরাজ্য প্রবাসী আবদুল খালিকের সভাপতিত্বে এবং জাকির আহমদ ও জুবায়ের আহমদ মিম্বরের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি গেদা মিয়া, যুবনেতা জসিম উদ্দিন, আবদুন নুর, মাওলানা রেজাউল করিম, সিরাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য জুয়েল আহমদ, সাদক আলী, হাফেজ আবদুল কাদির, আতাউল হোসেন, হাবিবুর রহমান, প্রবীণ মুরব্বি রফিক মিয়া, জালাল উদ্দিন, মাওলানা আবুল লেইছ, সাবেক ইউপি সদস্য এনামুল হক, প্রবীণ মুরব্বি আশিকুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাছির আহমদ বলেন, আমি নির্বাচিত হলে কালারুকা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই। কোনো ধরনের বৈষম্য ছাড়াই দল-মত নির্বিশেষে সবার জন্য ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা, যুবসমাজকে কর্মমুখী করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনা করাই হবে আমার লক্ষ্য।
তিনি ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
06 November 2026

ছাতকে বাছির আহমদের সমর্থনে কালারুকায় নির্বাচনী মতবিনিময় সভা

https://chhatakersangbad.com/