শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কনজিউমার রাইটস-সিআরবি’ সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৯০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

কাউন্সিল অফ কনজিউমার রাইটস বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গত ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটের পাঠানটুলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি হাকীম ফারুক আহমদ নোমানের সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য সচিব অজিত কুমার দাশ এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: হাফিজ আমীর হোসেন।

ব্যক্তব্য রাখেন যথাক্রমে সংগঠনের সহ-সভাপতি মাস্টার জাকির হোসেন,সাধারণ সম্পাদক মোশাহিদ আলী,পণ্যমূল্য মনিটরিং সম্পাদক মো: হাফিজুর রহমান,প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জানে আলম চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক খালেদ আহমদ,তথ্য গবেষণা সম্পাদক মো: আওলাদ হোসেন,দপ্তর সম্পাদক শেখ আনিসুর রহমান জয়,উপস্থিত ছিলেন সাংবাদিক কলামিষ্ট ও হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো: আরিফুর রহমান,মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক- সাংবাদিক ফজল উদ্দিন, সুয়াব আহমদ রবিন, নাসির আহমদ, , মো:আমীর হোসেন,আরিফ হুসাইনসহ প্রমুখ।

বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণে এ সংগঠন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে সবাই মিলে আন্তরিকভাবে মাঠ পর্যায়ে কাজ আরো জোরালো ভানে করবেন বলে প্রত্যাশা করা হয়।

সভায় জানানো হয়, সিলেট বিভাগীয় বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় একটি তিন সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই আহবায়ক কমিটি” সিআরবি’র উক্ত বিভাগীয় পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, পরবর্তী ধাপে সিলেট বিভাগের যে সকল জেলা ও উপজেলায় কমিটি মেয়াদ উত্তীর্ণ /না থাকলে উক্ত জেলা ও উপজেলা কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে।
সভাশেষে সংগঠনের প্রয়াত সহ-সভাপতি মোঃ আব্দুল মুকিত বকুল ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
17 July 2025

কনজিউমার রাইটস-সিআরবি' সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/