1. admin@chhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে সহকারী কমিশনার (ভূমি) আবু নাছিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সিলেটে কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি গঠন সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাগরিকা ইসলামের অকাল মৃত্যুতে ছাতক উপজেলা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান আসন্ন সুনামগঞ্জ জেলা সম্মেলন সফল করতে ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত ছাতককে যানজটমুক্ত করতে বহুমুখী বিদ্যালয়ের সামনে অবৈধ ট্রাক স্ট্যান্ড সরানোর আলটিমেটাম জাউয়া বাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন

ছাতকে সহকারী কমিশনার (ভূমি) আবু নাছিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫২ বার দেখা
Oplus_0

ছাতকের সংবাদ ডেক্স :
ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছিরের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মিলন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা খাদ্য কর্মকর্তা পিনাক পানি ভট্টাচার্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপজেলা ক্ষুদ্র ও কৃষি উন্নয়ন প্রকল্পের সিনিয়র ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মণ জয়, উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র দেবনাথ, ভূমি অফিসের নাজির নবজ্যোতি চক্রবর্তী মোহন, কমলেশ চক্রবর্তী অপু প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন,“সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছির ছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ও দক্ষ সহকর্মী। তাঁর সততা, নিষ্ঠা ও জনসেবায় আন্তরিক ভূমিকার কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন প্রিয় কর্মকর্তা হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। প্রশাসনে এমন দক্ষ ও চৌকস কর্মকর্তার প্রয়োজন সর্বত্রই।”

অনুষ্ঠান শেষে আবু নাছিরকে স্মারক উপহার ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
23 July 2025

ছাতকে সহকারী কমিশনার (ভূমি) আবু নাছিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/