শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল কাদেরকে বিদায়ী সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার দেখা
Oplus_131072

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) ছাতক সার্কেল মো. আবদুল কাদের এর বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে অফিসার্স ক্লাব সুনামগঞ্জ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় ছাতক উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন, ছাতক থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান, তদন্ত অফিসার রঞ্জন কুমার ঘোষ,অফিসার্স ক্লাবের সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী এএসপি মো. আবদুল কাদেরের কর্মদক্ষতা, সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন— তার নেতৃত্বে ছাতক সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও উন্নত ছিল। তিনি সব সময় মাঠপর্যায়ে কাজ করে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

নিজের বক্তব্যে বিদায়ী কর্মকর্তা মো. আবদুল কাদের ছাতকসহ সুনামগঞ্জ জেলার সকল সহকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
“আমি এই জেলার মানুষের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতা কখনো ভুলতে পারব না। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সবাই এক পরিবার, সেই বন্ধন অটুট থাকবে।”

অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা। আবেগঘন পরিবেশে সমাপ্ত হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
16 October 2025

ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল কাদেরকে বিদায়ী সংবর্ধনা

https://chhatakersangbad.com/