শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার দেখা
Oplus_131072

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা প্রসেনজিৎ বিশ্বাস।

সভায় মে থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত গ্রাম আদালতের মামলার অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থাপিত প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উল্লেখযোগ্য সংখ্যক মামলা দাখিল হয়েছে, যার মধ্যে অনেকগুলো মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। পাশাপাশি মামলাসংশ্লিষ্ট পক্ষদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ও করা হয়েছে।

সভায় বক্তৃতা দিতে গিয়ে ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন,

“প্রান্তিক জনগোষ্ঠীর বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হবে। প্রতিটি ইউনিয়নের মাসিক সভায় গ্রাম আদালতের অগ্রগতি নিয়ে আলোচনা করা জরুরি।”

তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়মিত শুনানি পরিচালনা, প্রচার কার্যক্রম বৃদ্ধি এবং লক্ষ্য অনুযায়ী মামলা গ্রহণে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

এসময় ইউএনও সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের (এএসিও) মামলার নথি ও রেজিস্টার নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশ প্রদান করেন।

সভায় গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয় এবং তা উত্তরণের করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
10 November 2025

ছাতকে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/