শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২১৭ বার দেখা
Oplus_131072

ওসি শফিকুল ইসলাম খান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা সবচেয়ে জরুরি”

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় কালারুকা বাজার উন্নয়ন কমিটির কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কালারুকা বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা ও কালারুকা লতিফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি নজমুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালারুকা বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আফতাব আলী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন,

“আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা অপরিহার্য। শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জনগণের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত প্রশাসনকে জানাতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ছাতক উপজেলা শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, কালারুকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান, কালারুকা বাজার উন্নয়ন কমিটির সহসভাপতি ও ৪নং ওয়ার্ডের সদস্য আবু সাদাত মো. দুলাল, সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফ) ছাতক উপজেলা শাখার ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও সিলেট তথ্য অনুসন্ধানের সহকারী বার্তা সম্পাদক পাপলু মিয়া, কালারুকা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রুবেল মাসুদ এবং রইস উদ্দিন রানা।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগিতায় সভাটি আয়োজন করে কালারুকা বাজার উন্নয়ন কমিটি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
10 November 2025

ছাতকে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/