শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ পরিচালিত গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৭ নভেম্বর) সকালে ছাতক উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এবং রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান।

প্রশিক্ষণে ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন,
“গ্রাম আদালত হলো জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম। স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দক্ষতা বাড়লে দ্রুত, সহজ ও সাশ্রয়ী উপায়ে জনসাধারণ ন্যায়বিচার পাবে।”

রিসোর্স পার্সন শাহ মোঃ শফিউর রহমান তাঁর বক্তব্যে বলেন,
“গ্রাম আদালতকে আরও সক্রিয় ও স্বচ্ছ করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল হতে হবে। মামলার সঠিক নথি সংরক্ষণ, সময়মতো শুনানি এবং সেবার মান উন্নয়ন—এসব বিষয় ইউনিয়ন পর্যায়ে বিশেষ গুরুত্ব পাবে।”

দিনব্যাপী প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমকে গতিশীল করা, পরিবীক্ষণ জোরদার করা, মামলার দ্রুত নিষ্পত্তি এবং মাঠপর্যায়ে সমন্বয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
17 November 2025

ছাতকে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/