শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতক থানার মানবিক ওসি শফিকুল ইসলাম খানের বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৮ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক থানায় অনুষ্ঠিত হলো মানবিক, কর্তব্যপরায়ণ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলাম খানের বিদায়ী সম্মাননা অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টায় থানা প্রাঙ্গণে মিলিত হয় পুলিশ সদস্য, সাংবাদিক, কর্মকর্তা এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ—সবাইকে ছুঁয়ে যায় এক অদ্ভুত আবেগঘন মুহূর্ত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা জামিল আহমেদ এবং গীতা পাঠ করেন এএসআই রতন। পুরো আয়োজনটি সুসমন্বিতভাবে পরিচালনা করেন তদন্ত ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ। স্বাগত বক্তব্যে কনস্টেবল হাবিবুর রহমান ওসির কর্মনিষ্ঠা ও মানবিকতার বিভিন্ন দিক তুলে ধরেন।

এরপর একে একে বক্তব্য দেন এএসআই শহিদুল ইসলাম, সাইফুর রহমান, সাব-ইন্সপেক্টর সিকেন্দর আলী, মো. শরিফুল ইসলাম, মো. রাহিম মিয়া, সাংবাদিক আনোয়ার হোসেন রনি, মো. খালেদ মিয়া, মো. মোশাররফ, সাকির আমিন, মোশাইদ আলী, তানভীর আহমেদসহ অনেকে।
জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী ও ছাতক নৌ–ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হুসেনও তাদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছাতক–দোয়ারা সার্কেল অফিসার শেখ মো. মুসালিন তার বক্তব্যে বলেন—ওসি শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পর থানার ভেতরে যে সংস্কারকাজ, শৃঙ্খলা ও সৌহার্দ্যের পরিবেশ তিনি সৃষ্টি করেছেন, তা দীর্ঘদিন স্মরণীয় থাকবে।

বক্তারা জানান, গত তিন মাসে ছাতকে এমন জনবান্ধব অফিসারের উপস্থিতি বিরল ছিল। তার নম্রতা, কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি আন্তরিক আচরণ সবার মন জয় করেছে। তাই তার বিদায়ে সাধারণ মানুষের হৃদয়ে একধরনের শূন্যতা তৈরি হয়েছে।

নিজ বক্তব্যে বিদায়ী ওসি শফিকুল ইসলাম খান ছাতকবাসীর ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা এবং থানার পরিবারের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ছাতকে কাটানো প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আখতারুজ্জামান, শাওন আহমেদ, অজিত কুমার দাশ (চ্যানেল এস প্রতিনিধি), ফজল উদ্দিন, জাকারিয়া, সাজ্জাদ মনির, এ আর সায়েম, জানে আলম, আবুবকর, দিলোয়ার, জামরুল ইসলাম রেজাসহ আরও অনেকে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
05 December 2025

ছাতক থানার মানবিক ওসি শফিকুল ইসলাম খানের বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ

https://chhatakersangbad.com/