শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় পরিচালিত “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)” প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ই ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকালে ছাতক উপজেলা প্রশাসন ও ব্র‍্যাক মাইগ্রেশন প্রবাস বন্ধু ফোরামের সহযোগিতায় অভিবাসী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ছাতক উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ডিপ্লোমেসি চাকমা উপজেলা নির্বাহী অফিসার। তিনি তার বক্তব্যে নিরাপদ অভিবাসন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে অভিবাসীদের জীবনমান উন্নয়ন সম্ভব।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. মোহাম্মদ মিলন মিয়া,
ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাস বন্ধু ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক অজিত কুমার দাশ, সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ হানিফ উদ্দিন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলম,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুবাস চন্দ্র চক্রবর্তী,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রনব লাল দাস,উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথ, মোঃ জাংগীর,জীতেন বর্মন, মো:আজাদুর রহমান,শাখাওয়াত হুসেন,সাংবাদিক ও ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক মোঃ ফজল উদ্দিন, ইজাজুল হক, মোঃ শামীম,হোসেন আলী মিলন,পিংকু দাস, প্রীতম দাশ প্রিন্স,কমলেশ চক্রবর্তী, সুভাষ চন্দ্র, প্রণব লাল দাস, সাথী রানী ধর, ফুলেন সূত্র ধর, প্রধীন রঞ্জন পুরকায়স্থ, রক্তিম রায় প্রমুখ।

বক্তারা বলেন, প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে ফিরে আসা অভিবাসীদের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্র্যাক। তারা নিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্য প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
18 December 2025

ছাতকে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/