শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় ফয়েজ আহমেদ

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়েজ আহমেদ।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও যুবরাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ফয়েজ আহমেদ রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। উপজেলার বিভিন্ন এলাকায় তার নিয়মিত গণসংযোগ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে ফয়েজ আহমেদ ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে ফয়েজ আহমেদ বলেন, “ছাতক উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করাই আমার মূল লক্ষ্য। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আগামী দিনে উপজেলার অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটাতে পারলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন খাতে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবেন।

এদিকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ফয়েজ আহমেদকে নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততা তাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
07 June 2026

ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় ফয়েজ আহমেদ

https://chhatakersangbad.com/