শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৩৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪২ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন বিড়িসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পৃথক একটি মামলার তদন্তে প্রাপ্ত আরও ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দে ছাতক থানার মামলা নং-২৬(৬)২০২৬ এর অভিযানে ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার) শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন বিড়িসহ মোঃ গয়াস মিয়া (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ছাতক উপজেলার নুরুল্লাহপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে।

এদিকে ছাতক থানার মামলা নং-০৪(১)২০২৬, জিআর-৪/২০২৬ এর তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— আব্দুল মুকিত (২৮), পিতা নুরুল গনি; আলা উদ্দিন (২৫), পিতা জয়নাল মিয়া এবং উজ্জল মিয়া (১৯), পিতা কদর মিয়া। তাদের সবার বাড়ি ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের বাগবাড়ি দক্ষিণ এলাকায়।

গ্রেফতারকৃত চার আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
16 June 2026

ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার

https://chhatakersangbad.com/