শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতকে মাদক বিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮৭ বার দেখা


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সামাজিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, আতাউর রহমান এমরান, বিএনপি নেতা ও ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফসার উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর জসিমউদদীন সুমেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের সাবইন্সপেক্টর আতাউর রহমান সজিব, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, দুলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম,ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক মাওলানা আব্দুল আহাদ,ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ছাতক উপজেলা পল্লি উন্নয়ন ও সমবায় সমিতি চেয়্যারমেন সৈয়দ জাহাঙ্গির আলম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা,আইন শৃঙ্খলা কমিটির সদস্য কয়েছ আহমদ, বিট অফিসার এস আই আব্দুল জলিল,এস আই আব্দুর রহিম, নিরাপদ ছাতকের আহবায়ক রিয়াজ আহমদ রাজু,ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আব্দুস সামাদ, দফাদার জসিমউদদীন কালারুকা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আলাউদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম আহবাব,দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার উপায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে। সকলের সহযোগিতায় আগামীতে ছাতক শহর, গোবিন্দ গঞ্জ বাজার, জাউয়া বাজার সহ সকল গুরুত্বপূর্ণ স্থানে মাদক বিরোধী জনসচেতনতা বাড়াতে র‍্যালি করা প্রয়োজন।প্রথমে মাদক বিরোধী কর্মসূচী শহরের ৬নং ওয়ার্ড থেকে শুরু করা হবে।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদের মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন ও গীতাপাঠ করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী।কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার ফজলুল করিম বকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস,প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রহিছ উদ্দিন, উপ- প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন,জয়দেব চন্দ্র দেবনাথ প্রমূখ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
20 June 2026

সুনামগঞ্জের ছাতকে মাদক বিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

https://chhatakersangbad.com/