1. admin@chhatakersangbad.com : Admin_adajit :
জাউয়াবাজার ইউনিয়নে ৮৬ কৃষকের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সিলেটে কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি গঠন সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাগরিকা ইসলামের অকাল মৃত্যুতে ছাতক উপজেলা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান আসন্ন সুনামগঞ্জ জেলা সম্মেলন সফল করতে ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত ছাতককে যানজটমুক্ত করতে বহুমুখী বিদ্যালয়ের সামনে অবৈধ ট্রাক স্ট্যান্ড সরানোর আলটিমেটাম জাউয়া বাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন

জাউয়াবাজার ইউনিয়নে ৮৬ কৃষকের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৮ বার দেখা

দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার

ছাতকের সংবাদ ডেক্স :
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের দুর্ভোগ লাঘবে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দ্বিতীয় পর্যায়ের এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন

এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আমির হোসেন, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউপি সদস্য নূনূ মিয়া, আমতর আলী, আব্দুল কুদ্দুস সুমন, কাজী রুমেল মিয়া, আঙ্গুর মিয়া ও আব্দুল জলিল, সংরক্ষিত মহিলা সদস্য হেনা বেগম এবং ইউপি সচিব প্রবীণ রঞ্জন পুরকায়স্থ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, বিএনপি নেতা সুয়েব মিয়া, কালাম উল্লা ও সবুজ মিয়া, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রিয়াজুল ইসলাম, উদ্যোক্তা নোমান আহমদ, গ্রাম পুলিশ সদস্য মো. ফারুক মিয়া, মো. মঈন উদ্দিন ও মো. জালাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সরকারি এ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৮৬ জন ক্ষতিগ্রস্ত কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি উৎপাদন সচল রাখতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮৬ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্যান্য উপকারভোগীদেরও সরকারি সহায়তার আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
01 July 2026

জাউয়াবাজার ইউনিয়নে ৮৬ কৃষকের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

https://chhatakersangbad.com/