শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতককে যানজটমুক্ত করতে বহুমুখী বিদ্যালয়ের সামনে অবৈধ ট্রাক স্ট্যান্ড সরানোর আলটিমেটাম

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৬ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক শহরকে যানজটমুক্ত ও জনভোগান্তিমুক্ত করতে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের অবৈধ ট্রাক ও পিকআপ স্ট্যান্ড অপসারণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ ছাতক’। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট চালকদের অনুরোধের মাধ্যমে স্ট্যান্ড সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হলেও, নির্দেশনা অমান্য করা হলে প্রশাসনের সহযোগিতায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শহরের যানজট নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক ড. আফসার উদ্দিন। তিনি বলেন, “যানজটমুক্ত ছাতক শহর গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে অবৈধভাবে ট্রাক ও পিকআপ পার্কিংয়ের কারণে প্রতিদিন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রথমে আমরা চালক ও সংশ্লিষ্টদের স্বেচ্ছায় গাড়ি সরিয়ে নিতে অনুরোধ জানাব। পাশাপাশি তাদের পুনর্বাসনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের উদ্যোগও নেওয়া হবে। তবে অনুরোধ উপেক্ষা করা হলে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‘ঐক্যবদ্ধ ছাতক’-এর ব্যানারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের সদস্য শাহিন আলম শাহি, ফখরুল আলম তালুকদার, মীর ইমাদ উদ্দিন তানিব, শান্ত ইসলাম শাকিল, রাফি মিয়া, ফরিদ উদ্দিন, সানী দাস, মো. নূর আলম, হোসাইন মোহাম্মদ বাবলু ও দিলোয়ার হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় সাংবাদিকরাও অংশ নেন এবং ছাতকের সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা নিরসন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন মো. জানে আলম, মাসুম আহমদ, শাখওয়াত হোসেন ও মাসুদ আহমদ।

বক্তারা বলেন, ছাতক শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের অবৈধ ট্রাক স্ট্যান্ড দ্রুত অপসারণ সময়ের দাবি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন নাগরিকরাও ‘ঐক্যবদ্ধ ছাতক’-এর এ সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
04 July 2026

ছাতককে যানজটমুক্ত করতে বহুমুখী বিদ্যালয়ের সামনে অবৈধ ট্রাক স্ট্যান্ড সরানোর আলটিমেটাম

https://chhatakersangbad.com/