

ছাতকের সংবাদ ডেক্স :
বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাগরিকা ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাসক ছাতক উপজেলা শাখার সভাপতি শাহীন আহমেদ শাহী, সিনিয়র সহ-সভাপতি আলী আশরাফ তাহীদ, সহ-সভাপতি আলী হোসেন মানিক, সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ, যুগ্ম সম্পাদক আলা উদ্দীন, মোহাম্মদ শাহাজান, আইন সম্পাদক সানি দাস, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দীন তানিব, প্রবাসী সম্পাদক রাফি মিয়া, সহ-প্রচার সম্পাদক জাহির রায়হান, সমাজকল্যাণ সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য দিলোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাগরিকা ইসলাম মানবাধিকার ও আইনগত সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।
Leave a Reply