শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী আহত, নিরাপদ সড়কের দাবি

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ অটোরিকশা চালকের বেপরোয়া চালনার অভিযোগে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।

১ আগষ্ট শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় ছাতক পাবলিক খেয়াঘাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম পুষ্পিতা দেব। সে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং বাগবাড়ী এলাকার ভাড়াটিয়া বাসিন্দা হিরণ দেবের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সকালে সড়ক দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় পুষ্পিতা গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার মাথায় আঘাত লাগে। চোখের নিচের অংশে ৭টি এবং মাথার পেছনে ৩টি সেলাই দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পর তাকে বাড়িতে পাঠান। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আহত পুষ্পিতার বাবা হিরণ দেব মেয়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

এদিকে দুর্ঘটনার পর ছাতকে অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের অটোরিকশা চালানোর বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অদক্ষ ও বেপরোয়া চালকদের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় এসব যানবাহনের বেপরোয়া চলাচল পথচারী ও শিক্ষার্থীদের জন্য ঝুঁকি তৈরি করছে।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, একের পর এক দুর্ঘটনা ঘটলেও অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না। তারা অটোরিকশা চালকদের লাইসেন্স যাচাই, অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নিয়মিত তদারকি এবং গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যানবাহন চলাচলে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেও একই ধরনের একটি দুর্ঘটনায় ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল বলে স্থানীয়রা জানান। ধারাবাহিক এসব ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং অপ্রাপ্তবয়স্ক, অদক্ষ ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
01 August 2026

ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী আহত, নিরাপদ সড়কের দাবি

https://chhatakersangbad.com/