শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের বিক্ষোভ, সড়ক অবরোধ

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮২ বার দেখা

হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই কর্মীর ওপর হামলা এবং মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে ছাতক-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সংগঠন দুটির নেতাকর্মীরা।

শুক্রবার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ রেলগেট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নেন তারা। প্রায় এক ঘণ্টা চলা অবরোধে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় একটি দোকানের সামনে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল আহমদ ও ছাত্রশিবির কর্মী মোজাহিদ আহমদের ওপর হামলা এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে।

পরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন। তারা হামলার জন্য স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে পরে অবরোধ তুলে নেওয়া হয়।

ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অস্ত্র থাকার অভিযোগে তল্লাশি চালানো হলেও কোনো অস্ত্র পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
08 August 2026

ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের বিক্ষোভ, সড়ক অবরোধ

https://chhatakersangbad.com/