শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার দেখা

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি, মুশাহিদ আলী ভাইয়ের চাচা, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের প্রবীন মুরব্বি, মৈশাপুর মাদরাসার প্রতিষ্ঠাকালিন শিক্ষক, অসংখ্য আলিম-উলামাগনের ওস্তাদ মাওলানা আবদুর রশিদ (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করেন, মরহুমের ছোট ছেলে মাওলানা সালেহ আহমদ। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

জানাজায় উপস্থিত ছিলেন, হাসনাবাদ মাদরাসার শায়খুল হাদিস, মরহুমের প্রথম ছাত্র মাওলানা এখলাছুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, কাঞ্চনপুর মাদরাসার মুহতামীম মুফতি মাওলানা মুহিউদ্দিন, জামেয়া ইসলামিয়া জাউয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল করিম, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহ সভাপতি এহিয়াখান মাহবুব, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন মামুন, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আবদুল খালিক, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা আবদুল লতিফ, আবদুর রহিম, মাওলানা আবদুল হালিম আজিজ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মুতিউর রহমান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, মাওলানা আবদুল মতিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি, মুশাহিদ আলীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মরহুমের একাধিক ছাত্ররা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
11 August 2026

ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন

https://chhatakersangbad.com/