শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

যোগী দিপক দেব নাথ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-প্রচার সম্পাদক নির্বাচিত

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৬০ বার দেখা

ছাতক প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটিতে সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামের সন্তান যোগী দিপক দেব নাথ।

দিপক দেব নাথ দীর্ঘদিন ধরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছেন। তিনি ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক এবং সিংচাপইড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী দয়াল ঠাকুরের তলা কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন কালেশ্বরী দয়াল সংঘ পূজা মণ্ডপের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘ, সিলেট, বাংলাদেশ-এর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমেও দিপক দেব নাথের সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন পূজা মণ্ডপ, মন্দির এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

পিতার প্রতিষ্ঠিত ধর্মীয় ঐতিহ্য

ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কালেশ্বরী-কালিপুর গ্রামে জন্ম ও বেড়ে ওঠা দিপক দেব নাথের। একই গ্রামের সন্তান তাঁর জন্মদাতা পিতা শ্রীমান দিগেন্দ্র দেব নাথ।

কালিপুর গ্রামের উত্তর পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম জাগ্রত দেবস্থান শ্রী শ্রী দয়াল ঠাকুরের তলা অবস্থিত। দিপক দেব নাথের পিতা শ্রীমান দিগেন্দ্র দেব নাথ ছিলেন শ্রী শ্রী দয়াল ঠাকুরের পরম ভক্ত।

১৯৯২ সালে কালিপুর গ্রামবাসীসহ এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতায় শ্রী শ্রী দয়াল ঠাকুরের তলায় শ্রী শ্রী হরির নাম ও লীলা সংকীর্তন মহোৎসব প্রতিষ্ঠা করেন শ্রীমান দিগেন্দ্র দেব নাথ। সেই ধারাবাহিকতা আজও অব্যাহত রয়েছে এবং প্রতিবছর নিয়মিতভাবে এ মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

করোনাকালেও স্বেচ্ছাসেবী ভূমিকা

২০২০ সালে করোনা মহামারির সময় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় গঠিত ছাতক উপজেলা করোনা মোকাবিলা স্বেচ্ছাসেবক টিমে যুক্ত হয়ে কাজ করেন দিপক দেব নাথ। করোনা মোকাবিলায় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তৎকালীন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির-এর কাছ থেকে তিনি সনদপত্র অর্জন করেন।

নতুন দায়িত্ব পাওয়ায় যোগী দিপক দেব নাথকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবসেবায় তাঁর পথচলা আরও বিস্তৃত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

মানবসেবা ও সামাজিক কল্যাণে যোগী দিপক দেব নাথ আরও এগিয়ে যাবেন—এ জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
11 August 2026

যোগী দিপক দেব নাথ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-প্রচার সম্পাদক নির্বাচিত

https://chhatakersangbad.com/