শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৪১ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের ছাতক সার্কেলের এসআই আতাউর রহমান সজীবের টিমের সহযোগিতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের আওতায় ছাতক সদর এলাকার শিববাড়ি, পৌরসভা কমপ্লেক্স, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, জাউয়াবাজার ও গোবিন্দগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান ও তল্লাশি চালানো হয়।

অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত মোট ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে একজনকে ৯০ দিন, একজনকে ৯০ দিন, একজনকে ১৫ দিন এবং অপরজনকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে মোট ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাতক সার্কেলের এসআই আতাউর রহমান সজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধ, মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
19 August 2026

ছাতকে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

https://chhatakersangbad.com/