শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

❝ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

ছাতক উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) প্রেসক্লাবের কার্যালয়ে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেনের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুর উদ্দিন, মো. মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফজল উদ্দিন, অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর চৌধুরী, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ছায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, কার্যনির্বাহী সদস্য জামরুল ইসলাম রেজা।

বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্যে প্রেসক্লাবকে আরও কার্যকর, আধুনিক ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

প্রেসক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যকরী কমিটির সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা শেষে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং ছাতক উপজেলাবাসীর কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
23 August 2026

❝ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/