শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মহানবী (সা.)-এর জীবনাদর্শ নিয়ে ছাতকে আলোচনা, দেশ-জাতির কল্যাণে দোয়া

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। আলোচনায় মহানবী (সা.)-এর চারিত্রিক আদর্শ, মানবতার প্রতি তাঁর অবদান এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ আমিন উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজমুল হক নসিব।

সভায় মেডিকেল অফিসার ডা. আল-আমিন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম পথনির্দেশনা। তাঁর শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, ন্যায়, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
26 August 2026

মহানবী (সা.)-এর জীবনাদর্শ নিয়ে ছাতকে আলোচনা, দেশ-জাতির কল্যাণে দোয়া

https://chhatakersangbad.com/