

ছাতক-দোয়ারাবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিলেট নগরীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
মিজানুর রহমান চৌধুরী মিজান ছাতক-দোয়ারাবাজার এলাকার মানুষের কাছে দীর্ঘদিন ধরে একজন পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দোয়া ও প্রার্থনা করা হচ্ছে। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন।
সবার প্রত্যাশা, মহান আল্লাহ তায়ালা প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী মিজানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে সুস্থ জীবনে ফিরিয়ে দিন।
মহান আল্লাহ তার ওপর রহমত বর্ষণ করুন এবং দ্রুত শেফায়ে কামিলা দান করুন—আমিন।
Leave a Reply