শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

হাসপাতালে মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার একটি হাসপাতালে তাকে দেখতে গেছেন বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

হাসপাতালে গিয়ে তারা মিজানুর রহমান চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। এ সময় তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন।

জানা গেছে, সম্প্রতি আকস্মিক অসুস্থ হয়ে মিজানুর রহমান চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এদিকে, মিজানুর রহমান চৌধুরী তার দ্রুত সুস্থতার জন্য আত্মীয়-স্বজন, দলীয় নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতা-কর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা মিজানুর রহমান চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করছেন।

পরিবারের পক্ষ থেকেও তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
01 September 2026

হাসপাতালে মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী

https://chhatakersangbad.com/