শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতকে মাদকবিরোধী অভিযান, দুইজনের কারাদণ্ড ও অর্থদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন ও ছাতক সদর রেলওয়ে কলোনী এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের ছাতক সার্কেলের এসআই আতাউর রহমান সজীবের টিম সহযোগিতা করে।

অভিযানকালে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। দুইজনের কাছ থেকে মোট ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

এদিকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হাসান চত্ত্বর ও গোবিন্দগঞ্জ বাজার হাইওয়ের সড়কের আইল্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় আইল্যান্ডে লাগানো বিভিন্ন পোস্টার ও স্থাপনা অপসারণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী অভিযান এবং জনস্বার্থে অবৈধ পোস্টার-স্থাপনা অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনস্বার্থে ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
03 September 2026

সুনামগঞ্জের ছাতকে মাদকবিরোধী অভিযান, দুইজনের কারাদণ্ড ও অর্থদন্ড

https://chhatakersangbad.com/