

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আরও চারজনসহ মোট ৭ আসামিকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। পরে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানা পুলিশের তথ্যমতে, শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ আলা উদ্দিন (২৩) ও শরীফ আহম্মদ (৩৪) এবং ২৫ পিস ইয়াবাসহ মো. সাঈদী ইসলাম হৃদয় (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ছাতক থানার মামলা নং-০৩(০৯)২০২৬-এর এজাহারনামীয় আসামি মৌর আলী প্রকাশ মৌরালী (৬৪)-কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, পারিবারিক জারী-০৮/২১ (ছাতক)-এর ওয়ারেন্টভুক্ত আসামি শামসুদ্দীন, জিআর-১৭৯/২৬ (ছাতক)-এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. কয়েস মিয়া (২৫) এবং জিআর-৩১৩/১৮ (ছাতক)-এর ওয়ারেন্টভুক্ত আসামি বীরবল রবিদাস-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানার ইনচার্জ অফিসার অসি মো. মিজানুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply