শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে চিকিৎসকের কাছে রোগী দেখানোর সিরিয়াল নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪৫–৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে ছাতক থানার কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ছাতক পৌরসভার হাসপাতাল রোড (মন্ডলীভোগ) ও মোগলপাড়ার মধ্যবর্তী পাকা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাফিক পয়েন্ট সংলগ্ন দে ফার্মেসিতে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. হেদায়েত হোসেন রোগী দেখছিলেন। সেখানে রোগীর সিরিয়াল লেখাকে কেন্দ্র করে চিকিৎসকের সহকারী অনিক আহমেদ (১৭) ও মোগলপাড়ার তাহমিনা আক্তারের (৩৮) মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি দুই এলাকার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে তানজিল আহমেদ (২৪), মাহফুজ মিয়া (২৪), ইসমাইল মিয়া (১৮), আইনুল হক (৩০), আনোয়ার হোসেন (৩৮)সহ উভয় পক্ষের ৪৫–৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে ছাতক থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত, এসআই মো. রোমেন, এএসআই মো. মাসুদ, নায়েক সৌরভ পাল ও কনস্টেবল মো. ফয়সাল আহত হয়েছেন।

ছাতক থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মুরছালিন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
04 September 2026

ছাতকে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

https://chhatakersangbad.com/