শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সচিব সংকটে ছাতক পৌরসভা, নাগরিক সেবায় বাড়ছে ভোগান্তি

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
ছাতক এ গ্রেড পৌরসভায় দুই বছরেরও বেশি সময় ধরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সচিবের দায়িত্ব পালন করছেন অন্য একটি পৌরসভায় কর্মরত সচিব। একই কর্মকর্তা একদিকে নিজ কর্মস্থলের দায়িত্ব পালন করছেন, অন্যদিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাতক পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করায় বিভিন্ন ক্ষেত্রে কাজের গতি কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পৌরসভার সেবাগ্রহীতা ও স্থানীয় নাগরিকরা। নাগরিকদের অভিযোগ, বর্তমানে পৌরসভার অধিকাংশ কার্যক্রমই ধীরে ধীরে অনলাইননির্ভর হচ্ছে। জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং সংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন প্রত্যয়নপত্র, নথি অনুমোদনসহ নানা নাগরিক সেবা দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে প্রয়োজন নিয়মিত প্রশাসনিক তদারকি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতি। কিন্তু একই কর্মকর্তা অন্য একটি পৌরসভায় কর্মরত থাকায় সবসময় ছাতক পৌরসভায় উপস্থিত থাকা সম্ভব হয় না। ফলে গুরুত্বপূর্ণ অনেক ফাইল ও প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের ভাষ্য, কোনো একটি সেবা বা নথির জন্য পৌরসভায় এসে কর্মকর্তা না পাওয়ায় তাদের একাধিকবার ফিরে যেতে হচ্ছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। অনলাইনে আবেদন করার পরও কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

পৌরশহরের গনক্ষাই গ্রামের সেবাগ্রহীতা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গত বৃহস্পতিবার অনলাইনে নাগরিক সনদের জন্য আবেদন করে পৌরসভা ও উপজেলা কার্যালয়ে চারবার আসা-যাওয়া করতে হয়েছে। অনলাইনে আবেদন করার পর পৌরসভার সচিব অনুমোদন না দিলে আবেদনটি পৌর প্রশাসক/মেয়রের কাছে যায় না। অথচ সংশ্লিষ্ট সচিব অন্য একটি পৌরসভায় কর্মরত থাকায় তিনি আগামী সপ্তাহে আসবেন। এরপর তাঁর অনুমোদনের পরই পৌর প্রশাসক/মেয়র আবেদনটি মঞ্জুর করলে নাগরিক সনদ পাওয়া যাবে। পৌর প্রশাসকের সঙ্গে কথা বললে তিনি জানান, সচিব অনুমোদন দিলে আবেদনটি তাঁর কাছে আসার সঙ্গে সঙ্গেই তিনি মোবাইল থেকেই অনুমোদন করে দেবেন। অফলাইনে যেখানে আগে এক ঘণ্টার মধ্যেই নাগরিক সনদ পেয়েছি, সেখানে অনলাইন সেবা চালু হওয়ার পরও একদিন অপেক্ষা করেও সনদ পাইনি। জরুরি কাজও করতে পারিনি।

পৌর শহররে ভাজনামহল একালার বাসিন্দা ছাতক পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ বলেন, ছাতক পৌরসভা একটি এ গ্রেড পৌরসভা। এখানে স্থায়ী সচিব না থাকায় নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ পৌরসভায় এভাবে অতিরিক্ত দায়িত্বে সচিব দিয়ে কার্যক্রম পরিচালনা করা কোনোভাবেই কাম্য নয়। নাগরিক সেবা নিশ্চিত করতে ছাতক পৌরসভার জন্য দ্রুত একজন স্থায়ী সচিব নিয়োগ দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে ছাতক পৌরসভার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সচিব শরদিন্দু রায় বলেন, আমি ২০২৪ সালের জুন মাসে ছাতক পৌরসভায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে যোগদান করি। আমার বর্তমান কর্মস্থল কানাইঘাট পৌরসভা। এর আগে কুলাউড়া পৌরসভায় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে ছাতক পৌরসভায় সপ্তাহে কোনো কোনো সময় দুই দিন এবং কোনো কোনো সপ্তাহে তিন দিনও অফিস করি। দেশের অনেক পৌরসভাতেই বর্তমানে সচিব নেই। এরপরও আমি চেষ্টা করি ছাতক পৌরসভার জরুরি কাজসহ আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে। আমি যেদিন ছাতক পৌরসভায় থাকি না, সেদিন কোনো জরুরি কাজ থাকলে অফিসের কর্মচারীরা আমাকে জানালে আমি কানাইঘাট থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তবে নাগরিকদের কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না, তবে অনিচ্ছাকৃতভাবে কোনো আবেদন বাকি থেকে যেতে পারে। দুইটি পৌরসভার দায়িত্ব একসঙ্গে পালন করতে আমার কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি।

এ বিষয়ে ছাতক পৌর প্রশাসক মো. মহি উদ্দিন বলনে, ছাতক পৌরসভা একটি বড় ও এ গ্রেডের পৌরসভা। এ হিসেবে এখানে একজন স্থায়ী সচবি থাকা অত্যন্ত জরুরী। তবে এখন পর্যন্ত পৌরসভার নাগরকি সেবা নিয়ে কোনো ধরনরে ভোগান্তি বা অভিযোগ আমার কাছে আসনি। দেশের অনেক পৌরসভাতেই বর্তমানে সচিবের পদ শূন্য রয়ছে। তারপরও নাগরকিদের সেবা নিশ্চিত করতে আমরা আমাদরে সর্বোচ্চ চষ্টো করে যাচ্ছি।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগাযোগ করেন।##

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
05 September 2026

সচিব সংকটে ছাতক পৌরসভা, নাগরিক সেবায় বাড়ছে ভোগান্তি

https://chhatakersangbad.com/