শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকের খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে আলোচিত এলএসডি সুলতানা পারভীন চট্টগ্রামে বদলি

  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার দেখা

স্টাফ রিপোর্ট :

সুনামগঞ্জের ছাতক উপজেলার সরকারি খাদ্যগুদামে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে আলোচিত উপ-খাদ্য পরিদর্শক (এলএসডি) সুলতানা পারভীনকে অবশেষে বদলি করা হয়েছে। গত ৩ জুলাই খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের অধীনস্থ একটি নতুন কর্মস্থলে ন্যস্ত করা হয়। এ তথ্য পাওয়া গেছে খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আদেশ সূত্রে।

সুলতানা পারভীনের বিরুদ্ধে ধান সংগ্রহ কার্যক্রমে নানা অনিয়ম, ঘুষ বাণিজ্য, সিন্ডিকেট গঠন ও নিজস্ব স্বার্থে সরকারি ধান গুদামে সরবরাহের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় একাধিক ব্যবসায়ী ও প্রভাবশালী মহলের সহায়তায় তিনি গড়ে তোলেন একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট, যার মাধ্যমে তিনি অর্ধকোটি টাকারও বেশি অবৈধ আর্থিক সুবিধা নেন।

এই বিষয়ে গত ২৪ জুন জাতীয় ও স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে বিস্তৃত প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপরও তিনি তার পদে বহাল ছিলেন এবং বদলি ঠেকাতে বিভিন্ন দপ্তরে সুপারিশ ও তদবির চালিয়ে যান। এমনকি, নিজ পক্ষের কিছু লোকজনকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘বদনাম রোধে’ অপপ্রচার চালানোর অভিযোগও পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মনীতি উপেক্ষা করে তিনি অনেক সময় নিজের পছন্দের ব্যবসায়ীদের কাছ থেকে ধান কিনতেন এবং তা সরবরাহ করতেন গুদামে। এই প্রক্রিয়ায় ঘুষ নেওয়ার একাধিক অডিও ক্লিপ ইতোমধ্যেই স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে, যা তার সংশ্লিষ্টতা আরো স্পষ্ট করেছে।

একজন নারী কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের গুরুতর দুর্নীতির অভিযোগে ছাতক জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা। স্থানীয় সচেতন মহল মনে করছে, শুধু বদলি নয়—এ ধরনের আর্থিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও শাস্তির ব্যবস্থা হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ সরকারি দায়িত্বে থেকে জনস্বার্থের বিরুদ্ধে কাজ করতে সাহস না পায়।

এ বিষয়ে জানতে চাইলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, “সুলতানা পারভীনের বদলির বিষয়টি আমরা নিশ্চিতভাবে জেনেছি। যথাযথ প্রক্রিয়ায় আদেশ কার্যকর হয়েছে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
07 July 2025

ছাতকের খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে আলোচিত এলএসডি সুলতানা পারভীন চট্টগ্রামে বদলি

https://chhatakersangbad.com/