শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিষিদ্ধ জালের ফাঁদে ছাতক, ধ্বংসের পথে দেশি মাছের ভাণ্ডার

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

একসময় বর্ষা এলেই ছাতকের বিল-নদী ও জলাশয়গুলোতে দেখা মিলত দেশি নানা প্রজাতির মাছের। পানির সঙ্গে সঙ্গে বাড়ত মাছের আনাগোনা। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। এখন অনেক জলাশয়েই মাছের স্বাভাবিক বিচরণ ও প্রজননের জায়গা দখল করে নিয়েছে নিষিদ্ধ ও অবৈধ জাল।
সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন বিল, নদী, খাল ও জলাশয়ে কারেন্ট জাল, চায়না রিং জাল, ম্যাজিক জাল, সুতিজাল, চায়না দোয়ারী ও রিংচাইসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করে অবাধে মাছ শিকারের অভিযোগ উঠেছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে এসব জালের ব্যবহার বেড়ে যাওয়ায় বড় মাছের পাশাপাশি নির্বিচারে ধরা পড়ছে মাছের পোনা, ডিমওয়ালা মাছ ও ছোট আকারের দেশি প্রজাতির মাছ। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয়ে জলাশয়ের জীববৈচিত্র্য ক্রমেই সংকুচিত হচ্ছে।
জালের ফাঁদে শুধু মাছ নয়
উপজেলার কুড়ি বিল, সিংগাপই বিল, নলুয়া বিল, মৌআলু বিল, দেউসাফরা বিল, বোকা নদী ও রাংড়িংগা নদীসহ বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ জাল ব্যবহারের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, এসব জালের সূক্ষ্ম ফাঁকে বড় মাছের পাশাপাশি পোনা, ছোট মাছ এবং বিভিন্ন জলজ প্রাণীও আটকা পড়ে। ফলে মাছের সঙ্গে সঙ্গে সাপ, ব্যাঙ, শামুকসহ জলজ পরিবেশের গুরুত্বপূর্ণ অনেক প্রাণীও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দেবেরগাঁও গ্রামের মৎস্যজীবী নরেশ চন্দ্র বলেন, “কুড়ি বিলের আশপাশে এবং বিলের ভেতরে অবৈধ চায়না দোয়ারী ও রিং জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। বিষয়টি মৎস্য অফিসকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
হারিয়ে যাচ্ছে পরিচিত দেশি মাছ
স্থানীয়দের ভাষ্য, একসময় ছাতকের বিল ও নদীতে প্রচুর পরিমাণে শোল, বোয়াল, গজার, মাগুর, শিং, কৈ, সরপুঁটি, পাবদা, আইড়, বাইম, খলসে, রিঠা, বেতাগা, বাঁশপাতা, রয়না ও কালিবাউশসহ নানা প্রজাতির দেশি মাছ পাওয়া যেত।
বর্তমানে এসব মাছের অনেক প্রজাতিই আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। স্থানীয় হাট-বাজারেও দেশি মাছের সরবরাহ ও বৈচিত্র্য কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, মাছের প্রজনন ও ডিম ছাড়ার গুরুত্বপূর্ণ সময়ে নিষিদ্ধ জাল দিয়ে পোনা ও ছোট মাছ ধরে ফেলার কারণেই জলাশয়ে মাছের স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।
অভিযানের দাবি স্থানীয়দের
স্থানীয় সচেতন মহলের দাবি, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে শুধু মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেই হবে না। অবৈধ জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার—তিন ক্ষেত্রেই কঠোর নজরদারি প্রয়োজন।
লিখিত ও মৌখিকভাবে সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হলেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
তবে মৎস্য বিভাগের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তথ্য পেলেই অভিযান: মৎস্য কর্মকর্তা
এ বিষয়ে ছাতক উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন বলেন, “কোন কোন জায়গায় অবৈধ জাল দিয়ে মাছ মারা হচ্ছে, আমাদের তথ্য দিলে আমরা অভিযান পরিচালনা করব। সবার সহযোগিতা পেলে অভিযান অব্যাহত রাখব এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এখনই ব্যবস্থা না নিলে বিপন্ন হবে দেশি মাছ
বিশেষজ্ঞদের মতে, দেশি মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রজনন মৌসুমে নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা জরুরি। পাশাপাশি নিয়মিত অভিযান, জলাশয়ে মাছের অভয়াশ্রম গড়ে তোলা এবং জেলে ও মাছ শিকারিদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে একসময় ছাতকের বিল-নদী ও জলাশয় থেকে হারিয়ে যেতে পারে বহু পরিচিত দেশি মাছের প্রজাতি। তখন শুধু মাছের সংকট নয়, বদলে যেতে পারে ছাতকের দীর্ঘদিনের জলজ জীববৈচিত্র্যের চিত্রও।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
12 September 2026

নিষিদ্ধ জালের ফাঁদে ছাতক, ধ্বংসের পথে দেশি মাছের ভাণ্ডার

https://chhatakersangbad.com/