শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকের আলোচিত স্বপন মিয়া ঢাকায় গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ বার দেখা

পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগের পর রমনা থেকে আটক, আদালতে সোপর্দ

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন মিয়া অবশেষে ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ডিএমপির রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশের একটি দল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার একটি মামলায় অভিযান পরিচালনা করতে গিয়ে ডিএমপির রমনা এলাকায় স্বপন মিয়ার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার স্বপন মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে। বর্তমানে তিনি ছাতক পৌর শহরের লেবারপাড়া এলাকায় বসবাস করতেন।

এর আগে পুলিশের হেফাজত থেকে ‘উধাও’—এমন অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ছাতক পৌর শহরের তাহের প্লাজার সামনে থেকে স্থানীয় জনতা স্বপন মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পরে চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে পুলিশ হেফাজতে অ্যাম্বুলেন্সযোগে সিলেটের উদ্দেশে পাঠানো হয়। কিন্তু পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে এলাকায়।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন ঢাকার রমনা এলাকা থেকে স্বপন মিয়া গ্রেপ্তার হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

পুলিশ জানায়, স্বপন মিয়াকে ছাতক থানার মামলা নম্বর-২৮, তারিখ ২২ জুলাই ২০২৫-এর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৯৪-এর ১৫(৩)/২৫-ডি ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
15 September 2026

ছাতকের আলোচিত স্বপন মিয়া ঢাকায় গ্রেপ্তার

https://chhatakersangbad.com/