

ছাতকের সংবাদ ডেক্স :
আগামী ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চরমহল্লা ইউনিয়নের সন্তান শাহ আলমকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁর সমর্থকরা। জনসেবা, শিক্ষা, তরুণদের উন্নয়ন, কর্মসংস্থান, শান্তি ও সামাজিক কল্যাণকে গুরুত্ব দিয়ে ছাতকের মানুষের জন্য কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
শাহ আলমের সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ২০০০ সাল থেকে নির্মাণ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি সমাজ, শিক্ষা, তরুণ প্রজন্ম এবং মানুষের কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি।
তাঁদের মতে, জনসেবা কোনো পদ-পদবি কিংবা শুধুমাত্র নির্বাচনের বিষয় নয়—মানুষের পাশে থাকা, মানুষের কথা শোনা এবং সামর্থ্য অনুযায়ী তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসাই জনসেবার মূল লক্ষ্য। সেই চিন্তা থেকেই শাহ আলম ছাতকের মানুষের জন্য দীর্ঘমেয়াদি ও জনকল্যাণমুখী কাজের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
শাহ আলমের বক্তব্য অনুযায়ী, নেতৃত্ব মানে ব্যক্তিগতভাবে কিছু অর্জন করা নয়; বরং মানুষের জন্য কাজ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও কল্যাণকর সমাজ গড়ে তোলা। রাজনীতি বা জনপ্রতিনিধিত্বকে ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে না দেখে দল-মত, ধর্ম-বর্ণ ও ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে পুরো ছাতকের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তিনি মনে করেন, মানুষের বিশ্বাস কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে অর্জন করতে হয়। জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি এই শিক্ষা পেয়েছেন বলে জানান।
ছাতকের উন্নয়নে তাঁর প্রত্যাশিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—সবার অংশগ্রহণ নিশ্চিত করে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা, তরুণদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ, শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা, রাস্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা বৃদ্ধি এবং যুবসমাজের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
এছাড়া অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করার কথাও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
শাহ আলমের সমর্থকদের প্রত্যাশা, চরমহল্লা ইউনিয়ন থেকে পুরো ছাতক উপজেলায় একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী পরিবেশ গড়ে উঠবে। যেখানে উন্নয়ন হবে সবার জন্য এবং জনপ্রতিনিধিত্ব হবে মানুষের কাছে জবাবদিহিমূলক।
আগামী ছাতক উপজেলা নির্বাচনে শাহ আলমকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার বিষয়টি সামনে রেখে তাঁর সমর্থকরা বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনই মানুষের জন্য কাজ করার সবচেয়ে বড় শক্তি।
তাদের প্রত্যাশার মূল স্লোগান—“ঐক্য • শিক্ষা • শান্তি • উন্নয়ন • কর্মসংস্থান • মানুষের কল্যাণ।”
Leave a Reply