শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র মোড়ক উন্মোচন

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০৮ বার দেখা

সুনামগঞ্জ প্রতিনিধি::

সাহিত্যের নব আলো ছড়িয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’-এর প্রকাশনা অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ডেইলি সুনামগঞ্জ ডটকম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে।

তিনি বলেন, পপি ভৌমিকের কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, অনুভবের নান্দনিক প্রকাশ। তার কাব্যগ্রন্থে জীবনের আলো-আঁধারি, একাকিত্ব ও আত্মঅনুসন্ধানের দারুণ এক সংমিশ্রণ রয়েছে। একজন নারী কবি হিসেবে তিনি যে ভাষা ও ভাবনায় সমাজ ও মননকে ছুঁতে পেরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি তার সাহিত্যজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

ডেইলি সুনামগঞ্জ.কমের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক বখতের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলার সাবিনা চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কবি পপি ভৌমিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক(সিসি) ডা. ননী ভূষন তালুকদার, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু ও জসিম বুকস হাউজের প্রকাশক মো. জসিম উদ্দিন৷

অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি পপি ভৌমিকের কাব্যগ্রন্থে জীবনের আলো-আঁধারির সৌন্দর্য, আত্মদর্শন ও মানবিক বোধের শক্তিশালী প্রকাশ ঘটেছে। নতুন প্রজন্মের কবিদের জন্য এটি এক অনুপ্রেরণা হয়ে উঠবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাহিত্যপ্রেমী মানুষদের উপস্থিতি মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়৷

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
26 July 2025

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র মোড়ক উন্মোচন

https://chhatakersangbad.com/