শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতক উপজেলা প্রশাসনের সাথে এমপি প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির সোমবার সকালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তরিকুল ইসলাম এবং ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানের সাথে মতবিনিময় করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানা প্রাঙ্গণে পৃথকভাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা ও উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, সাধারণ সম্পাদক কে এম সুলাইমান তালুকদার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, হাফিজ সিদ্দিকুর রহমান, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা মঞ্জুরুর রহমান, শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন, “আল্লাহর জমিনে ইসলামী আন্দোলনের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা আমাদের প্রধান উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, জনগণের আমানতের সাথে খেয়ানত করা যাবে না এবং সরকারি সকল সুযোগ-সুবিধা মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। একইসাথে তিনি কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনগণের সেবার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
01 September 2025

ছাতক উপজেলা প্রশাসনের সাথে এমপি প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

https://chhatakersangbad.com/