শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতকে অধিকতর সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু বক্কর সিদ্দিক। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ফুলেন চন্দ্র দেব, এএসিও অসিম দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভা পরিচালনা করেন ছাতক উপজেলা সমন্বয়কারী প্রসেনজিৎ বিশ্বাস এবং দোয়ারাবাজার উপজেলা সমন্বয়কারী মাহবুব আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অন্যতম মাধ্যম হলো গ্রাম আদালত। ছোটখাটো বিরোধ, পারিবারিক সমস্যা কিংবা সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হলে দীর্ঘ সময় ও অর্থ ব্যয় হয়। অথচ গ্রাম আদালত ব্যবস্থাকে সক্রিয় করলে অল্প খরচে, দ্রুত সময়ে এবং স্থানীয়ভাবে বিচারপ্রাপ্তি সম্ভব হয়।

সভাপতির বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান জনাব আবু বক্কর সিদ্দিক বলেন, “গ্রাম আদালত বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রথম ধাপ। জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই শালিস বা অনানুষ্ঠানিক আলোচনার পরিবর্তে আইনি কাঠামোর মধ্যে থেকেই গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত।”

তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে আরও বলেন, “আমরা চাই গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা তৈরি হোক। এর মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং অযথা মামলা-মোকদ্দমার ঝামেলা থেকেও জনগণ মুক্তি পাবে।”

অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেশি জনবান্ধব ও কার্যকর করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
04 September 2025

ছাতকে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

https://chhatakersangbad.com/