1. admin@chhatakersangbad.com : Admin_adajit :
সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ছাতক থানার ওসির বক্তব্য - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সিলেটে কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি গঠন সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাগরিকা ইসলামের অকাল মৃত্যুতে ছাতক উপজেলা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতক পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান আসন্ন সুনামগঞ্জ জেলা সম্মেলন সফল করতে ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত ছাতককে যানজটমুক্ত করতে বহুমুখী বিদ্যালয়ের সামনে অবৈধ ট্রাক স্ট্যান্ড সরানোর আলটিমেটাম জাউয়া বাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ছাতক থানার ওসির বক্তব্য

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার দেখা

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ই সেপ্টেম্বর(শনিবার)সকালে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) তোফায়েল আহম্মেদ। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব বজায় রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান সভায় বক্তব্য রাখেন। তিনি ছাতক থানার বিভিন্ন প্রয়োজনীয় দাবি-দাওয়া ও অবকাঠামোগত চাহিদার বিষয় তুলে ধরেন। থানার জনবল, যানবাহন ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদির ঘাটতি উল্লেখ করে তিনি পুলিশ সুপারের কাছে এগুলো সমাধানের অনুরোধ জানান।

সভায় পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ সকল বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দাবি-দাওয়ার যৌক্তিক দিক বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা হলে জনগণের সেবাও আরও গতিশীল হবে।”

সভায় জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তারা ছাড়াও থানার ওসি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
13 September 2025

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ছাতক থানার ওসির বক্তব্য

https://chhatakersangbad.com/