শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ছাতকে মোটরসাইকেল এক্সিডেন্টে যুক্তরাজ্য প্রবাসী যুবকের মৃত্যু, এলাকায় শোকের মাতম

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাতকের প্রবাসী যুবক আব্দুল মাহিম (২৮) ইন্তেকাল করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর রাতে নিজ বাসভবনে ফেরার পথে মোটরসাইকেলযোগে যাত্রাকালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহিম গুরুতর আহত হন। দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর রবিবার তিনি মৃত্যুবরণ করেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, মাহিম ১৩ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ পালন করেন। উমরাহ শেষে গত ১৮ ডিসেম্বর তিনি দেশে ফিরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। অল্প সময়ের এই দেশে থাকা অবস্থাতেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার প্রাণ ঝরে যায়।
মাহিম ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাউদের গাঁও গ্রামের হাজী আরশদ আলীর ছেলে।
তিনি ছিলেন অত্যন্ত মিশুক, ভদ্র ও প্রাণবন্ত একজন মানুষ। প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের সঙ্গে তার ছিল গভীর সম্পর্ক ও যোগাযোগ। দেশের প্রতি অগাধ ভালোবাসা থেকেই তিনি প্রতি বছর দেশে আসতেন বলে জানান স্বজনরা।
তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, যেখানে শোক প্রকাশ করছেন অসংখ্য মানুষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
একজন সম্ভাবনাময় তরুণের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকাজুড়ে চলছে শোক।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
28 December 2025

ছাতকে মোটরসাইকেল এক্সিডেন্টে যুক্তরাজ্য প্রবাসী যুবকের মৃত্যু, এলাকায় শোকের মাতম

https://chhatakersangbad.com/