শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

শীতার্তদের মাঝে ছাতক উপজেলা প্রেসক্লাবের কম্বল বিতরণ।

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার দেখা

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির উদ্যোগে মাদরাসা শিক্ষার্থী ও পৌর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ছাতক পৌর শহরের বিভিন্ন এলাকায় এতিম শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত ছিন্নমুল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজার নেতৃত্বে পৌর শহরের ৪টি মাদরাসার গরিব এতিম অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া দক্ষিণ বাগবাড়ি এলাকার রেল কলোনি, লাফার্জ বস্তি, বালিকা বিদ্যালয় রোড, হাসপাতাল রোড, থানা রোড, ডাক বাংলো রোড, কোর্ট রোড, রহমতভাগ, মন্ডলীভোগ, ছোরাবনগর এলাকায় সুবিধা বঞ্চিত ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মো. খালেদ মিয়া, আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, লুৎফুর রহমান শাওন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও ফজল উদ্দিন। এসময় দৈনিক সমকালের ছাতক প্রতিনিধি শাহ্ আখতারুজ্জামান, দৈনিক যায়যায়দিন এর সাজ্জাদ মাহমুদ মনিরসহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদকর্মীবৃন্দ কম্বল বিতরণে অংশ নেন।

কম্বল বিতরণের জন্য সাংবাদিক নেতৃবৃন্দরা যখন পৌর শহরের বিভিন্ন এলাকায় ছিন্নমুল মানুষের সন্ধ্যান করছিলেন হঠাৎ চোখে পড়ে কোর্টরোডের প্রবেশ পথে ছেঁড়া কাগজে পেছানো একটি ঝুপড়ি ঘর। এখানে চটের বস্তায় মোড়ানো ছিন্নমূলের ষাটোর্ধ একজন বৃদ্ধ লোক শীতে কাপছে। এসময় তাকে শীতবস্ত্র হিসেবে একটি কম্বল গায়ে পড়িয়ে দেওয়া হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
17 January 2026

শীতার্তদের মাঝে ছাতক উপজেলা প্রেসক্লাবের কম্বল বিতরণ।

https://chhatakersangbad.com/