

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার নতূনবাজার (ধারণ) ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধারণ নতূনবাজার স্কুল এন্ড কলেজ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মজনু মিয়া তালুকদার (কাপ-পিরিচ) ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর চৌধুরী (আনারস) পেয়েছেন ৫১ ভোট এবং এনামুল ইসলাম লায়েছ (চেয়ার) পেয়েছেন ৫৬ ভোট।
সহ-সভাপতি পদে রুহুল আমীন মানিক (চশমা) ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন শাহীন (টেলিফোন) পেয়েছেন ৭০ ভোট।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে চমক দেখিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইমাম উদ্দিন মামুন (ফুটবল)। তিনি ১৩১ ভোট পেয়ে বিজয়ী হন, যা নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আছকির আলী (মোটরসাইকেল) পেয়েছেন ৬৫ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান (টিউবওয়েল) ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবদুস সালাম (মোরগ) পেয়েছেন ৭৫ ভোট।
এর আগে ১৩টি পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৯টি পদে একাধিক প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক অর্জুন চন্দ্র বেনু, সহ-সাংগঠনিক সম্পাদক ভূবেশ দাশ, প্রচার সম্পাদক বিজিৎ চন্দ্র, অফিস সম্পাদক মুজিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক খালেদ হোসেন, কার্যকরী কমিটির সদস্য জালাল আহমদ, খালেদ আহমদ ও রুয়েল মিয়া।
ভোটগ্রহণ শেষে ধারণ নতূনবাজার স্কুল এন্ড কলেজ ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমদ। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট নেতৃবৃন্দসহ ব্যবসায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নতূনবাজার (ধারণ) ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
Leave a Reply